স্বাস্থ্য

করোনার ভ্যাকসিন পাবে না যে ৬ ধরনের নাগরিক

নিজস্ব প্রতিবেদক : শিগগিরই শুরু হচ্ছে করোনার টিকা প্রদান কর্মসূচি। সূত্রমতে ২৭ জানুয়ারি থেকে ঢাকার পাঁচটি হাসপাতাল ও ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৭ হাজার ৩৪৪টি হাসপাতাল কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। তবে ছয় ধরনের নাগরিক এই মুহূর্তে টিকা পাবেন না।

সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, ‘সুরক্ষা’ ওয়েবসাইট ও অ্যাপে নিবন্ধন করে সব নাগরিক পর্যায়ক্রমে করোনা টিকা পাবেন। তবে ছয় শ্রেণির নাগরিককে এই মুহূর্তে টিকা দেয়া হবে না। তারা হলেন- গর্ভবতী নারী, উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত, ১৮ বছরের নিচে শিশু, করোনা আক্রান্ত হওয়ার চার সপ্তাহের মধ্যে, হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ এবং নিবন্ধনের বাইরে থাকা নাগরিকরা টিকা পাবেন না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে এ সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে।

জানা গেছে, ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে নাগরিকরা কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন। এজন্য সরকারের সুরক্ষা অ্যাপ ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন ও পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

যেভাবে পাবেন করোনা টিকা

সুরক্ষা কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে কাজ করবে-

১। www.surakkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।
২। নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণি (সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক-আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যালয়, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সিটি ও পৌর কর্মী, ধর্মীয় প্রতিনিধি ইত্যাদি) সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত হলে বাংলা ও ইংরেজিতে নাম ফর্মে দেখা যাবে। দীর্ঘ মেয়াদি রোগ, কোমরবিডি আছে কি-না হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে।

৩। নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরকারি কোভিড-১৯ কাজের সঙ্গে জড়িত কি-না তা নির্বাচন করতে হবে।

৪। যে মোবাইলে ভ্যাকসিনের তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে।

৫। ফরমে বর্তমান ঠিকানা ও টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে।

৬। সব শেষে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৭। নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।

৮। নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এসএমএসে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে।

৯। টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা