স্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, সংক্রমিত ২২৭৫

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশজুড়ে আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরণ করেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে সৃষ্ট মহামারিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২জনে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি। একই সময়ে করোনা ভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। এর ফলে দেশে মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক শূন্য ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এই মহামারিতে মোট মৃতব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৬৩ জন (৭৬দশমিক ৯২ শতাংশ) ও নারী ১ হাজার ৪৫৯ জন (২৩ দশমিক শূন্য ৮ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ১০-এর বেশী বয়সের ১ জন, ২০-এর বেশী বয়সের ১ জন, ৩০-এর বেশী বয়সের ১ জন, ৪০-এর বেশ বয়সের ২ জন, ৫০-এর বেশী বয়সের ২ জন, এবং ৬০ বছরের অধিক ১০ জন রয়েছেন।

বিভাগীয় হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে- ঢাকায় ১২জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুর বিভাগের ২ জন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা