স্বাস্থ্য

এবার ঘরে বসেই ৩০ মিনিটে করোনা টেস্ট

সান নিউজ ডেস্ক : এবার ঘরে বসেই ৩০ মিনিটের মধ্যেই করা যাবে করোনাভাইরাসের টেস্ট। এমনই এক সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এই টেস্ট কিটের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই করোনার টেস্ট করতে পারবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে। এই টেস্টিং কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে।

লুসিরা হেলথের তৈরি এই টেস্ট কিট মাত্র একবার ব্যবহারের জন্য। জরুরি ভিত্তিতে বাড়িতে ব্যবহারের জন্য এই টেস্ট কিটের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ১৪ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের নাক থেকে নমুনা সংগ্রহ করে করোনা সম্পর্কে জানা যাবে। এফডিএ জানিয়েছে, এই পরীক্ষায় একজন স্বাস্থ্য সহযোগী সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করবেন।

এফডিএর কমিশনার স্টিফেন হ্যান জানিয়েছেন, এই প্রথম বাড়িতে নমুনা সংগ্রহের অনুমোদন দেওয়া হলো যা সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব পরিচালনায় সংগ্রহ হবে এবং বাড়িতে বসেই ফলাফল জানা যাবে।

এ ধরনের কিট হাসপাতালেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ন্ত্রকরা বলছেন, ১৪ বছরের কম বয়সী কারও নমুনা পরীক্ষা করা হলে অবশ্যই একজন স্বাস্থ্যকর্মী এ ক্ষেত্রে সহায়তা দেবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। প্রথম ধাপে চারটি রাজ্য রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসি অঙ্গরাজ্যে তাদের তৈরি টিকার পরীক্ষামূলক সরবরাহের পাইলট কর্মসূচি চালু করেছে।

তবে এই সরবরাহ প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে তাপমাত্রা। ফাইজার উদ্ভাবিত টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে। অন্য সাধারণ টিকা রাখা হয় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে ফাইজারের এই টিকা সাধারণ ওষুধ বিতরণকারীদের কাছে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

ফাইজার এক বিবৃতিতে বলেছে, ভ্যাকসিনের পাইলট কর্মসূচি চালু হয়েছে। এতে আমরা আশা করতে পারি এর ফলে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলো এবং আন্তর্জাতিক সরকারগুলোর জন্য এই সরবরাহ একটি মডেল হিসেবে কাজ করবে। এরই মধ্যে ফাইজারের টিকা শতকরা ৯০ ভাগ সফল বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা