স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের প্রাণহানি, শনাক্ত ২৩৬৪

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৩০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৪১ হাজার ১৫৯ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮২৩টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ছয় হাজার ৯৫২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী পাঁচজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন ও বরিশাল বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে সবাই হাসপাতালেই মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু’জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৯ হাজার ১১৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৮৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ২৬৮ জন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করলেন ট্রাম্প

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা