স্বাস্থ্য

করোনা পজেটিভ না হয়েও শিশুরা প্রতিরোধ ব্যবস্থা গড়তে পারে

সান নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি নতুন গবেষণায় দেখা গেছে, সংক্রমিত মা-বাবার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে শিশুদের মধ্যে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কোভিড -১৯ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে।

মারডোক চিলড্রেন’স রিসার্চ ইনস্টিটিউটের (এমসিআরআই) নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় বলা হয়, করোনার লক্ষণজনিত সংক্রমিত মা-বাবার সাথে ঘনিষ্ঠ যোগাযোগের পরেও মেলবোর্নের একটি পরিবারের প্রাথমিক স্কুল পড়ুয়া-বয়সের তিনটি শিশুর মধ্যে মৃদু বা কোনো লক্ষণই দেখা যায়নি এবং বার বার কোভিড-১৯ পরীক্ষার পরও তাদের পিসিআর ফলাফল নেগেটিভ আসে।

পরিবারের ওপর একাধিক প্রতিরোধমূলক তদন্তে এবং বিস্তারিত সেরোলজি পরীক্ষার পর, গবেষকরা ওই পরিবারের সব সদস্যের লালাতে সার্স-কোভ-২ এর নির্দিষ্ট অ্যান্টিবডির সন্ধান পান।

এদিকে, ওই তিন শিশুর মধ্যেই একটি সক্রিয় সেলুলার ইমিউন প্রতিক্রিয়া ছিল, যা একটি ভাইরাল সংক্রমণের সক্রিয়করণের পরামর্শ দেয়।

এ গবেষণাপত্রটি নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে।

বুধবার এমসিআরআইয়’র যৌথ প্রথম লেখক মেলানিয়া নীল্যান্ড সিনহুয়াকে বলেন, আমি মনে করি বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুদের ইমিউন প্রতিক্রিয়ার প্রথম বিশদ বিবরণ যারা তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে ভাইরাসের সংস্পর্শে আসলেও কোভিড-১৯ পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি বলেন, ফলাফলগুলো ওই শিশুরা ভাইরাসে সংক্রমিত হয়েছিল বলেই প্রমাণ দেয়। তবে তাদের শরীরে দ্রুত এবং কার্যকর একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে যা ভাইরাসটির প্রতিরূপকরণকে এমনভাবে থামিয়ে দিয়েছে যে ডায়াগনস্টিক পরীক্ষায়ও এটি শনাক্ত করা যায়নি।

তিনি জানান, গবেষণায় প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে ইমিউনোলজিকাল পার্থক্যও প্রকাশ পেয়েছে, যা সংক্রমণ এবং রোগের তীব্রতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারে।

ভবিষ্যতে, গবেষক দলটি শিশুদের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য এবং তাদের শরীরে কোনো ভ্যাকসিনের সম্ভাব্য প্রতিক্রিয়া জানতে কয়েক শিশুকে একসাথে করে একটি বিস্তৃত গবেষণা করার পরিকল্পনা করেছে। সূত্র : সিনহুয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা