ফিচার

অভিমান ও ভালোবাসায় গোলাপ

সান নিউজ ডেস্ক: গোলাপ বিনে মনের কথা কিভাবে কহি তারে…প্রেমিক যুগল এই মর্মে বিশ্বাসী বলেই লাল গোলাপের এতো কদর এতো ভাললাগা। গোলাপের পাশাপাশি প্রেমিক হৃদয়কে টানে অন্যান্য ফুলও।

প্রিয় লোকটার প্রথম বিয়ে বার্ষিকী। অফিস শেষে বাসায় ফেরার পথে সাথে নিলেন একগোছা টুকটুকে লাল গোলাপ। হাতে গোলাপ পেয়ে প্রিয় মানুষটার বাধভাঙ্গা উচ্ছ্বাস। ভালবাসার সব মিতালী যেন গোলাপেই। আপনার জন্য তার কাঁচা-পাকা হাতে একগুচ্ছ প্রেমপত্র ছড়িয়ে রেখেছে এদিক সেদিক। গোলাপের মাঝেও গুজিয়ে দিয়েছে কয়েকটি।

আর নেতাও খুশি-দেবীও খুশি গোলাপ পেলে।

প্রাচীনকাল থেকেই লাল গোলাপ ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে চলে আসছে। প্রেমের প্রস্তাব কিংবা প্রিয়জনের মান ভাঙাতে লাল গোলাপের চেয়ে অব্যর্থ উপহার যেন আর হয় না। ঘর সাজানো বা অনুষ্ঠান মিলনায়তন সাজাতে লাল গোলাপ লাগবেই। ত্বকের সৌন্দর্যচর্চা কিংবা চুলের যত্নে তো লাল গোলাপের রয়েছে আলাদা কদর। শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের মাধ্যম লাল গোলাপ ফুলের ব্যবহারে ও রয়েছে মেলা জুড়ি।

ভালোবাসা এবং আবেগের রং নাকি লাল। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশে লাল গোলাপকেই বেছে নেয়।

আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের ক্ষেত্রেও ব্যবহার হয় এই ফুল। সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে পারেন লাল গোলাপ দিয়ে। লাল রঙের ফুল আপনার দুশ্চিন্তা ও আশঙ্কাকে নিমেষেই দূর করতে পারে। এই রঙে রয়েছে শান্তি ও নীরবতা।

কারো ভূয়সী প্রসংশা অথবা বড় প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতেও প্রথমে থাকে লাল গোলাপ। তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক আমাদের প্রিয় লাল গোলাপ।

আজ ফেরার পথে একগোছা বৃষ্টিভেজা লাল গোলাপ সঙ্গি হোক প্রিয় মানুষটার জন্য।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা