ফিচার

হেলমেট খেয়ে ফেললো হাতি


সান নিউজ ডেস্ক: সড়কের পাশে স্থির মোটরসাইকেল থেকে আস্ত একটা হেলমেট শুড় দিয়ে মুখে তুলে ফেলল হাতিটি। আর ওই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নারাঙ্গী অঞ্চলের সাতগাঁও আর্মি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভিডিওটিতে দেখা যায়, সড়কের ডান পাশে রাখা একটি মোটরসাইকেলের উপর হেলমেট রাখা ছিল। হাতিটি সামনের দিক থেকে এসে শুঁড় দিয়ে হেলমেটটি মুখে তুলে নেয়। এরপর সামনের দিকে পথ চলতে থাকে।

ধারণা করা হচ্ছে, আমচাং বন থেকে কোনো কারণে লোকালয়ে চলে এসেছিল হাতিটি। সাতগাঁও আর্মি ক্যাম্পেরই এক সেনা ভিডিওটি ধারণ করেছে।

ভিডিওটিতে আরও দেখা যায়, মোটরসাইকেলের মালিক নিজের হেলমেটের জন্যে আক্ষেপ করে হাতির উদ্দেশে বলছেন, "আরে আরে আমার হেলমেট গেল। আরে বাবা আমার হেলমেটটা ফিরিয়ে দাও, না হলে আমি যাবো কীভাবে?"

মোটরসাইকেলের মালিকের এমন আকুতিতে সেখানে উপস্থিত জনসাধারণের মধ্যে হাসির রোল পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার ভেবেই হাতিটি ভুল করে বাইকে রাখা হেলমেটটি খেয়ে ফেলেছে। দূর থেকে ভিডিওটি রেকর্ড করা হলেও আক্রমণের ভয়ে কেউ হাতিটির কাছে ঘেঁষার সাহস দেখায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর অনেকেই বন্যপ্রানীদের খাদ্য সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আমচাং ওয়াইন্ডলাইফ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিকটবর্তী আমচাং অভয়ারণ্য থেকে প্রায়শই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্য হাতিগুলো। এ ব্যাপারে বন বিভাগকে একাধিক বার জানানো হয়েছে। অনেক সময় সাধারণ মানুষের উপরেও আক্রমণ করে থাকে হাতিগুলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা