ফিচার

বুধবার আন্তর্জাতিক নার্স দিবস

ফিচার ডেস্ক: আগামীকাল আন্তর্জাতিক নার্স দিবস। ফ্লোরেন্স নাইটিংগেলের ১০১ তম জন্মবার্ষিকী। এ বছর আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল কতৃক এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "নার্সেস; এগিয়ে যাবার প্রত্যয়ে ভবিষ্যৎ স্বাস্থ্যখাতে একটি দর্শন"।

আগামীকাল ১২ মে বুধবার আন্তর্জাতিক নার্স দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে পৃথিবীর সকল দেশে দিনটি পালন করা হয়। আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে। সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এবং নার্সদের অন্যান্য সংগঠন শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

দিবসটি সামনে রেখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস বলেছে, করোনা মহামারীতে স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে একক ও সর্ববৃহৎ পেশা। দেশে দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য।

করোনা মোকাবিলায় বাংলাদেশে ২৪ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন এবং ২৮০০ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে তীব্র নার্স সংকট থাকায় অসুস্থ রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন রেজিস্ট্রার্ড নার্স প্রয়োজন। কিন্তু বাংলাদেশে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা কম। করোনার ৩য় ও চতুর্থ ঢেউ মোকাবিলায় তাই জরুরি ভিত্তিতে দেশের স্বাস্থ্যখাতে নার্স সংকট সমাধানে সরকারিভাবে নার্স নিয়োগের জরুরি উদ্যোগ নিতে হবে এবং নার্সদের বিদ্যমান সকল সমস্যা সমাধানে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহবান জানাচ্ছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা