ফিচার

এ যুগের সংগ্রামী মায়ের গল্প

ফিচার ডেস্ক: জীবন মানেই সংগ্রাম। আর আমাদের এ সংগ্রামটা সমাজে ভালোভাবে বাঁচার জন্য। জীবনের সঙ্গে এমনই এক যুদ্ধ করে চলছেন দিনাজপুর কাহারোল উপজেলার জাহানারা খাতুন। শত কষ্টের মাঝেও হার মানেননি জীবনের কাছে। তিনি গর্ব করে বলতে পারেন চা দোকানির ছেলে দিনাজপুর পলিটেকনিক্যালে পড়ছে।

জন্ম হয় অভাবি বাবার সংসারে। অভাবের কারণে যেখানে দু’বেলা ভাত জোটেনা সেখানে আবার পড়াশোনা! চার বোন দুই ভাইয়ের মধ্যে জাহানারা খাতুন বড়। তাই অল্প বয়সেই বাবা বিয়ে দিয়ে দেন দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগর আসামপাড়া এলাকার দিন মজুর হবিবর রহমানের সঙ্গে।

বিয়ের পর স্বামীর সংসারেও অভাব ও কষ্ট লেগেই থাকতো। দিনমজুর স্বামীর উপার্জনে দু’বেলা খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে থাকাটাই বড় কষ্টের।

এরই মধ্যে সংসারে একে একে তিন সন্তান জন্ম নেয়। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর পাশাপাশি নিজেও কৃষি জমিতে শ্রমিকের কাজ শুরু করেন। কৃষি জমিতে শ্রমিকের কাজে অত্যন্ত পরিশ্রম। তাই কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ছোট পরিসরে একটি চায়ের দোকান দেন তিনি। বর্তমানে এ চায়ের দোকানের বয়স প্রায় ত্রিশ বছর।

রোববার (২২ অক্টোবর) জাহানারা খাতুন এভাবেই কাছে মেলে ধরেন নিজের সংগ্রামী জীবনের গল্প।

তিনি বলেন, তার দোকানে চায়ের পাশাপাশি বিস্কুট, ভাজা-পোড়া খাবার, পাউরুটিসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। দূরদুরান্ত থেকে কান্তজিউ মন্দির দেখতে আসা ভক্ত ও পর্যটকরা তার দোকানের খাবার খেয়ে সুনাম করেন। জাহানারার চা অত্র এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ কেজি গরু দুধের চা বিক্রি করেন তিনি।

জাহানারা খাতুন বলেন, বর্তমানে স্বামী অসুস্থ। সন্তানরা সবাই বিয়ে করে তারা তাদের মতো নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। এ চায়ের দোকান দিয়েই চলে তার সংসার ও অসুস্থ স্বামীর চিকিৎসা খরচ। হোটেল থেকে প্রতিদিন সব খরচ বাদ দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার-চিকিৎসা খরচ হয়েও অবশিষ্ট টাকা সঞ্চয় করেন। যা আগে সন্তানদের পেছনে খরচ করতেন।

স্থানীয় বাসিন্দা বাবুল রায় বলেন, জাহানারা খাতুন দীর্ঘদিন এখানে চায়ের দোকান করছেন। কান্তজিউ মন্দির দেখতে আসা ভক্ত ও পর্যটকরা তার দোকানের চা ও অন্যান্য খাবার খেয়ে বেশ সুনাম করে। এছাড়া তার চায়ের কদর আশপাশের এলাকায়ও রয়েছে।

তার গরুর দুধের এক কাপ চা খেতে আশপাশের মানুষ বিকেলে এখানে ভিড় জমান। জাহানারা নিজেই তৈরি করে দেন চা। গ্রাহকদের সন্তষ্ট ও তৃপ্তি দিয়ে ধরে রাখতে দোকানে ভেজাল কোনো কিছুই রাখেন না তিনি।

নীলফামারী জেলার সৈয়দপুর শহর থেকে কান্তজিউ মন্দির দেখতে আসা সাব্বির আহমেদ বলেন, এখানে এসে সব কিছু ঘুরে দেখে খুবই ক্লান্ত লাগছিলো।

জাহানারা খাতুনের এক কাপ চা খেয়ে খুবই ভালো লাগলো। যেন সব ক্লান্তি দূর হয়ে গেলো। গরুর খাঁটি দুধের সুগন্ধে ভরা এখানকার চায়ের স্বাদই আলাদা। এতো সুস্বাদু চা আবার দামেও সস্তা, মাত্র ৫ টাকা প্রতি কাপ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা