ফিচার

হাকালুকি হাওরে বাদামে আশার আলো 

নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে এখন বাদাম চাষ হচ্ছে। ভালো ফলন হওয়ায় লাভ আশায় বাদাম চাষে ঝুঁকছেন হাওর পাড়ের কৃষকরা। কৃষকদের দাবি সরকারি সহযোগিতা পেলে তারা বাদামসহ রবিশস্য আবাদে সফলতা পাবেন। এবার বাদামের ফলন ভালো হওয়ায় কৃষকরা আশার আলো দেখছেন।

তবে এবছর বিরূপ আবহাওয়া থেকে বাদামকে রক্ষা করতে আগেভাগেই বাদাম তুলে ফেলার জন্য চাষিদের অনুরোধ করেছে কৃষি বিভাগ। হাওরে ঝড়-বৃষ্টির কারণে বাদামের ক্ষতি হতে পারে সেজন্য কৃষকরা বাদাম তোলা শুরু করেছেন। আর যারা একটু উঁচু জমিতে বাদাম চাষ করেছেন তারা আরও সপ্তাহখানেক অপেক্ষা করছেন।

প্রতি বছর বর্ষার মৌসুমে হাকালুকি হাওরে থৈ থৈ পানি থাকে, সেখানে শীত মৌসুমে রবিশস্যের সবুজে সমারোহ। পুরো হাওরের এই সবুজ প্রকৃতি মন কাড়ে যে কারোর। এই দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষজন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও এলাকার হাকালুকি হাওরের গেলে দেখা যায়, পুরো এলাকাজুড়ে ফসলের সারিবদ্ধ মাঠ সবুজে ভরপুর। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে আকর্ষণীয় বাদাম ক্ষেতের মাঠ। ক্ষেতে কৃষকদের নিজ নিজ কর্মব্যস্ততা চোখে পড়ে। এসময় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর থেকে হাওরের বুকে বাদামের চাষ হয়ে আসছে। কম খরচে ফলন ভালো হওয়ায় বেশিরভাগ চাষি অন্যান্য ক্ষেতের পাশাপাশি এখন বাদাম চাষে নজর দিচ্ছেন।

এ সময় বাদাম চাষি নয়াগ্রামের শাহ আলম বলেন, গত ৫ বছর থেকে আমি বাদাম চাষ করছি। এবার বাদামের ভালো ফলন হয়েছে। এ বছর ১ কিয়ার জায়গায় বাদাম চাষ করেছি। গত বছর প্রতি কেজি বাদাম খুচরা ৯০ টাকা ও পাইকারি ৭০ টাকা কেজিতে বিক্রি করি। এ বছর আশা করছি ৭ থেকে ৮ মন বাদাম উৎপাদন হবে।

ইউসুফনগরের আরেক চাষি নজরুল ইসলাম বলেন, আমি ৩০ শতক জায়গায় বাদামের চাষ করেছি। আমি প্রবাসে ছিলাম সেখান থেকে এসে আমাদের জায়গায় ধান থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক-সবজি চাষ শুরু করি। বিশেষ করে গত ৩ থেকে ৪ বছর থেকে বাদাম ও সূর্যমুখী চাষ করছি। এগুলো চাষ করে বেশ লাভবান হচ্ছি।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, উপজেলায় এ বছর ১১ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।
এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হাকালুকি হাওরে। বাদামের চাষ বেলে-দোআঁশ মাটিতে ভালো হয়। অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম লাগে।

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে ঘূর্ণিঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়-বৃষ্টির কারণে হাওর এলাকায় বন্যা হয়ে যায়। এতে বাদামের ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক দুর্যোগে কষ্টের ফসল যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কৃষকদের জানিয়েছি। অনেকে ইতোমধ্যে বাদাম তোলা শুরু করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সেমিফাইনালের আগে সুখবর ফরাসি শিবিরে

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এ...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্...

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে নামের ২৪ বছর বয়সী এক যুবকের ঝুলন্...

মাদারীপুর সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীনবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা