ছবি : সংগৃহিত
পরিবেশ

কালবৈশাখী ছাড়া গরম কমবে না!

স্টাফ রিপোর্টার : আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত হঠাৎ সৃষ্টি হওয়া কালবৈশাখী ঝড় ব্যতিত গরম কমার কোনো সম্ভাবনা নেই। আগামী কিছুদিন স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাসও তারা দিতে পারেননি।

আরও পড়ুন : সপ্তাহ জুড়ে ৪০ জেলায় থাকবে তাপপ্রবাহ

শনিবার (৮ এপ্রিল) দেশের তিন বিভাগ ও ১১ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। রোববারও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না জানিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, তবে কালবৈশাখী হলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে।

সেটা যখন সেল তৈরি হয় এবং যখন-তখন ঝড়-বৃষ্টি হয়। তখন গরম কমে যায়। সেটি ভিন্ন বিষয়। কিন্তু পূর্বাভাসে স্বাভাবিক কোনো বৃষ্টি নেই।’

আরও পড়ুন : আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

তিনি আরও বলেন, কালবৈশাখীরও কোনো পূর্বাভাস নেই। কখনো কখনো বিকেলের দিকে কালবৈশাখী হয়ে থাকে।

শনিবার দেশের এ মৌসুমের সবেচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজও তাপমাত্রা মোটামুটি এমনই থাকতে পারে। তবে দু-তিনদিন পর আরেকটু বাড়তে পারে।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন : চট্টগ্রামে পাহাড় ধস, নিহত ১

রোববার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

প্রসঙ্গত, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা