ছবি: সংগৃহীত
পরিবেশ

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী,আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯ টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে এসব তথ্য দেখা গেছে।

এ সময়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।

আরও পড়ুন : হামলাকারীদের স্থান হবে কবরে

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭৩, অবস্থান ৫ম। গতকাল (শুক্রবার) স্কোর ছিল ১৫৩। তার আগের দিন (বৃহস্পতিবার) ছিল ১৫৪।

এ তালিকায় দেখা গেছে, আজ বায়ু দূষণের শীর্ষে থাকা চিয়াং মাইয়ের স্কোর ২৭৪। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু এবং মিয়ানমারের ইয়াংগুন।

আরও পড়ুন : চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

আইকিউ এয়ারের ঐ তালিকায় বিশ্বের ১০০ টি শহরকে মোট ৬ টি শ্রেণিতে রাখা হয়েছে। এ তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ঐ অবস্থানেই রয়েছে চিয়ায় মাই।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আরও পড়ুন : বিশ্বব্যাপী কমেছে প্রাণহানি

আজ ভালো বায়ুর তালিকায় ০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা