পরিবেশ

পাখি সংখ্যা মানুষের ছয়গুণ

সান নিউজ ডেস্ক: এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে এই মুহূর্তে মানুষের চেয়ে পাখির সংখ্যা কমপক্ষে ছয় গুণ বেশি৷ গবেষণায় পাওয়া ফল অনুযায়ী পাখির সংখ্যা পাঁচ হাজার কোটির মতো৷

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের নয় হাজার ৭০০ প্রজাতির পাখির তথ্য নিয়ে কাজ করে তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়, যে পাঁচ হাজার কোটি পাখি এখনো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চড়ুই (হাউস স্প্যাারো) এবং ইউরোপিয়ান স্টার্লিং৷ চড়ুই রয়েছে ১৬০০ কোটি আর ইউরোপিয়ান স্টার্লিং ১৩০০ কোটি৷

অন্যদিকে কিছু পাখি ধীরে ধীরে বিলুপ্তির পথে৷ বিশেষ করে কিউই আর মেসাইটস৷ সারা বিশ্বে কিউই আছে মাত্র ৩০০০৷ এ ধরনের পাখি মূলত শুধু নিউজিল্যান্ডে দেখা যায়৷ মেসাইটস বেশি পাওয়া যায় মাদাগাস্কারে৷ সব মিলিয়ে তাদের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের মতো৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা