কঙ্গনার নিরাপত্তা জোরদার
বিনোদন

কঙ্গনার নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্কঃ

মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়িয়ে দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিব সেনার নেতাদের সঙ্গে বাদানুবাদের কারণে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। দেশে ভিআইপিদের এই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়।

তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। তিনি টুইটারে লিখেছেন, এর থেকে এটাই প্রমাণিত হলো যে, কোনো জাতীয়তাবাদী কণ্ঠকে কোনো ফ্যাসিবাদী শক্তি দমন করতে পারে না। বর্তমান পরিস্থিতি বিচার করে অমিত শাহ আমাকে কিছুদিন পরেও মুম্বাই আসতে বলতে পারতেন। কিন্তু তিনি দেশের এক কন্যার কথাকে বেশি মর্যাদা দিয়েছেন। এ জন্য তার কাছে আমি ঋণী, জয় হিন্দ।

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের দাবি, অভিনেত্রী মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাইলে তবেই তিনি 'হারামখোর লড়কি' বলার জন্য ক্ষমা চাওয়ার কথা ভাববেন। তবে কঙ্গনার দাবি, সঞ্জয় রাউত বা মুম্বাই পুলিশ পুরো মহারাষ্ট্রের প্রতিনিধি নন!

সমস্যার সূত্রপাত কঙ্গনার একটি টুইটকে কেন্দ্র করে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা লিখেছিলেন, 'একজন বড় তারকা খুন হওয়ার পর আমি মাদকচক্র, সিনেমার মাফিয়া চক্র নিয়ে কথা বলেছি। আমি মুম্বাই পুলিশকে বিশ্বাস করি না, কারণ তারা সুশান্ত সিং রাজপুতের অভিযোগকে পাত্তা দেয়নি। সুশান্ত সকলকে বলতেন, ওরা আমাকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো! আমিও নিরাপদবোধ করছি না, তার মানে কি আমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুম্বাইকে ঘৃণা করি?'

কঙ্গনার এই মন্তব্যের জবাবে সঞ্জয় রাউত বেশ কড়া ভাষায় জানান, 'আমাদের অনুরোধ, উনি (কঙ্গনা) যেন আর মুম্বাইয়ে না আসেন। এটা মুম্বাই পুলিশের অপমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।'

রাজ্যসভার সাংসদ রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলে অভিনেত্রী বলেছিলেন, 'মুম্বাইকে কেন পাক-অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে? আমি ৯ সেপ্টেম্বর মুম্বাই আসব। কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!' এর জবাবেই একটি সাক্ষাৎকারে কঙ্গনার বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেন রাউত।

জবাবে কঙ্গনা ভিডিও বার্তায় বলেন, 'রাউতজি, আমি মুম্বাই পুলিশ বা আপনার সমালোচনা করলে, আপনি বলতে পারেন না আমি মহারাষ্ট্রের অপমান করছি। আপনারাই পুরো মহারাষ্ট্রের প্রতিনিধি নন!'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা