আনন্দ পাঠশালায় অভিনেতা রাশেদ সীমান্ত
বিনোদন

আনন্দ পাঠশালায় অভিনেতা রাশেদ সীমান্ত

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: ভোলা সদর উপজেলার তুলাতলীতে মেঘনাপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা আনন্দ পাঠশালা পরিদর্শন করেছেন নাট্য অভিনেতা রাশেদ সীমান্ত।

স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প অ্যান্ড কেয়ার নিজেদের অর্থায়নে আনন্দ পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছে। প্রতি শুক্রবার সংগঠনটির সদস্যরা অস্থায়ী একটি বিদ্যালয়ের নিচতলা মেঝেতে কার্পেট বিছিয়ে পাঠদান করে আসছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকালে আনন্দ পাঠশালার অস্থায়ী ক্যাম্পাসে এসে শিশুদেরকে পড়ালেখায় উৎসাহ দেন রাশেদ সীমান্ত। শিশু শিক্ষার্থীদের মাঝে মাস্কও বিতরণ করেন।

অভিনেতা রাশেদ সীমান্ত শিশুদের বলেন, ‘আমি আসল হিরো নয়। তোমরাই আসল হিরো। কারণ, তোমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে জীবন-যাপন এবং পড়াশোনা করতে হয়। কিন্তু সেটা আমাদের করা লাগেনি। আমরা তোমাদের মতো এতো যুদ্ধ করে পড়াশোনা করতে পারতাম না। তোমরা একটু চেষ্টা করলেই হতে পারবে পুলিশ অফিসার, শিক্ষক, ডাক্তার, অভিনেতাসহ আরও অনেক কিছু।’

হেল্প অ্যান্ড কেয়ারের প্রতিষ্ঠাতা অমি আহমেদ বলেন, ‘করোনায় লকডাউন থাকায় সরকার ঘোষিত সকল স্কুল-কলেজ বন্ধ। ভোলার বেড়িবাঁধে আমাদের হেল্প অ্যান্ড কেয়ারের ছিন্নমূল শিশুদের আনন্দ পাঠশালা স্কুলও বন্ধ রয়েছে। অধীর আগ্রহে শিশুরা বসে থাকে, কবে স্কুল খুলবে, বই-খাতা হাতে নিয়ে কবে পড়তে আসবে। খোলা মাঠে আকাশের নিচে বসে আনন্দ পাঠশালায় আনন্দ সহকারে পড়াশোনা করতে চায় তারা। পড়ার কথা শুনে তারা ছুটে আসে।’

‘টিভি অভিনেতা রাশেদ সীমান্ত আমাদের আনন্দ পাঠশালায় অতিথি হয়ে এসেছেন ছিন্নমূল শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। এভাবেই অসহায় সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে চাই আমরা।’

হেল্প অ্যান্ড কেয়ারের সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম শরীফ আহমেদ, সদস্য মাহি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা