এবার মা হচ্ছেন জয়া আহসান
বিনোদন

এবার মা হচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক:

অভিনয় জীবনের দীর্ঘ ক্যারিয়ারে একাধারে নায়িকা চরিত্রে অভিনয় করে আসছেন দর্শক নন্দিত জয়া আহসান। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে এপার বাংলা এবং ওপার বাংলায় অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী।

তবে লম্বা সময় ধরে নায়িকা চরিত্রে অভিনয় করলেও এবার ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। টলিউডের নির্মাতা শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ শিরোনামে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন জয়া।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। একজন মাদকাসক্ত মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। আসছে অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির গল্প গড়ে উঠেছে অপহরণকে কেন্দ্র করে। একটি অপহরণের গল্পে মানুষের জীবন কীভাবে আবর্তিত হয় আর তাদের ব্যক্তিগত দুর্বলতা কতটা মানুষের সামনে উঠে আসে, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে।

জয়া আহসান জানিয়েছেন, সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাচ্ছেন।

এর আগে নির্মাতা শিলাদিত্য মৌলিক ‘সোয়েটার’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে ‘হৃদপিণ্ড’ শিরোনামের একটি সিনেমা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা