‘ছাদে বসে গাঁজা খেতেন সুশান্ত ও রিয়া’
বিনোদন

‘ছাদে বসে গাঁজা খেতেন সুশান্ত ও রিয়া’

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস পরও মুম্বাই পুলিশ, পাটনা পুলিশ, ইডি (ইনপোর্সমেন্ট ডাইরেকটরেড) বা সিবিআিই কোনো চূড়ান্ত তথ্য দিতে পারেনি। এর মধ্যে তদন্তে জানা গেছে,সুশান্ত মাদকাসক্ত ছিলেন । এর ফলে তদন্তে যুক্ত হয়েছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো এনসিবি বা মাদক বিষয়ক তদন্ত বিভাগও।

এর আগে সুশান্তর বাড়ির রাঁধুনি নীরজ দাবি করেছিলেন,গাঁজার নেশা ছিল সুশান্তের । তিনি মাঝে মধ্যে বানিয়েও দিতেন । সিবিআই সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকেও বেশ কয়েক দফায় জেরা করেছে বিভিন্ন তথ্যের জন্য।

শ্রুতি জানান, সুশান্ত ও রিয়া একসঙ্গে বসেই গাঁজা খেতেন। আরও জানান, দিনের অনেকটা সময় বাড়ির ছাদেই সময় কাটাতেন তারা। তাদের সঙ্গে যোগ দিতেন রিয়ার ভাই শৌভিক এবং বাড়ির ম্যানেজার স্যাসুয়েল মিরান্ড। আর এটা শুধু গাঁজাতে সীমাবদ্ধ থাকতো না, এর সঙ্গে যুক্ত হতো নানা ধরনের ড্রাগসও। আর বিভিন্ন এই ড্রাগস নিয়ে হাজির হতেন শৌভিক ও স্যামুয়েল ।

তবে মাত্র এক সপ্তাহ আগে একটি সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন যে, তিনি কোনোদিন গাঁজা খাননি। শুধু গাঁজা কেন, কোনো ধরনের ড্রাগসের সঙ্গে তার পরিচয় নেই। কোনোদিন তিনি মাদক নেননি এবং তা প্রমাণে সব ধরনের রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত । রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডেও একই কথা বলেন, তার মক্কেল কোনোদিন মাদকদ্রব্য কী জিনিস, তা চোখেই দেখেননি।

অন্যদিকে ইডি এনসিবিকে জানিয়েছে,তারা গত এক বছর চার মাসে রিয়ার ফোনের সব মেসেজ দেখেছে। সেখানে ড্রাগ সংক্রান্ত বেশ কিছু তথ্যের সন্ধান পেয়েছে। কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন রিয়া। তবে রিয়া বলেছেন অন্য কথা। সুশান্তের জন্যেই তাকে মাদকের খোঁজ করতে হয়েছিল । অন্যদিকে সুশান্তের বাবা কে কে সিং সুশান্তের মাদকাসক্ত হওয়ার দায় বিয়ার ওপর চাপিয়ে আসছেন।

১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় বলিউডের এই তরুণ নায়কের মরদেহ। যদিও প্রাথমিক ও চূড়ান্ত তদন্ত শেষে মুম্বাই পুলিশ জানিয়েছিল, সুশান্তের অপমৃত্যু আত্মহত্যাই। কিন্তু সুশান্তের পরিবারসহ ভক্তরা এই মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। এ মতে রয়েছেন বলিউডের অসংখ্যা তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বও।

অন্যদিকে একের পর এক প্রেমে ব্যর্থতা, মাদক, বাইপোলার ডিজঅর্ডার, নিন্মমুখী ক্যারিয়ার, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা- এই সব কিছুই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে দাবি স্বয়ং রিয়ার।

সান নিউজ/এফএস/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা