আবুল হায়াতের ৭৭তম জন্মদিন আজ
বিনোদন

আবুল হায়াতের ৭৭তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:

দেশের বরেণ্য অভিনেতা আবুল হায়াতের আজ ৭৭তম জন্মদিন আজ। ইচ্ছা থাকলেও জন্মদিন নিয়ে বিশেষ আয়োজন করছেন না তিনি।

তবে আবুল হায়াত জানান, তার ছোট মেয়ে নাতাশার মেয়ে অর্থাৎ তার নাতনি শ্রীষার জন্মদিন একই দিনে। তাই তাকে নিয়ে বিশেষভাবে কাটবে এবারের জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে আবুল হায়াত বলেন, 'করোনার কারণে এখন আমাদের জীবন বিপর্যস্ত। শুধু বাংলাদেশ নয়, এই পরিস্থিতি সারাবিশ্বেই বিরাজমান। এখন জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে কাজ করতে হচ্ছে। আমিও যেমন দু'দিন আগে নাটকের শুটিং করেছি। ঘরে আর কতদিন বসে থাকা যায়। যেহেতু বিপাশা-তৌকীর এবং তার সন্তানরা কেউ দেশে নেই, তাই এবার জন্মদিনকে ঘিরে তেমন আয়োজনও নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।'

আবুল হায়াত এরই মধ্যে চয়নিকা চৌধুরীর পরিচালনায় দুর্গাপূজার একটি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়া অভিনয় করছেন তৌকীর আহমেদের ধারাবাহিক 'রূপালী জোছনায়'। এরই মধ্যে শেষ করেছেন সরকারি অনুদানের সিনেমা 'রাত জাগা ফুল'-এর কাজ।

লকডাউনের এই সময়ে আবুল হায়াত লিখেছেন দুটি মঞ্চ নাটক। এগুলো হলো 'মধ্যাহ্ন ভোজ হবে কী' এবং 'শোধ'। এ ছাড়া দুটি উপন্যাসের পাশাপাশি একটি ধারাবাহিক নাটকও লিখেছেন তিনি।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা