বিনোদন

গ্রেফতার করা হল সুশান্তের বাবুর্চি দীপেশকে

বিনোদন ডেস্ক:

মাদককাণ্ডে সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডার পর এবার সুশান্তের বাবুর্চি দীপেশকে গ্রেফতার করল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য দীপেশ সাওয়ান্তকে ডেকে পাঠায় এনসিবি। সূত্রের খবর, দীপেশের বক্তব্যে বেশিরভাগেই ছিল অসঙ্গতি। দীপেশ যা যা বলেছেন, তার প্রায় কিছুই অন্যদের সঙ্গে মিলছে না। আর এরপরই দীপেশকে গ্রেফতার করে এনসিবি।

এনসিবি বিবৃতিতে জানিয়েছে, ‍"মাদককাণ্ডে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩জন সৌভিক, জায়েদ ও মিরান্ডা এনসিবি'র হেফাজতে রয়েছে। এরপর দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করা হল। শুক্রবার রাত ১০টায় দীপেশকে তদন্তের জন্য ডেকে আনা হয়েছিল। দীপেশ যা বলেছেন তার সঙ্গে সৌমিক, মিরান্ডা, জায়েদ, কাইজান, কারোর বক্তব্যই মিলছে না। দীপেশের বয়ান রেকর্ড করা হয়েছে। এনডিপিএস আইনের আওতায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দীপেশকে। রোববার বেলা ১১টায় দীপেশকে আদালতে পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত আর কাউকে সমন পাঠানো হয়নি। এই মামলার তদন্ত এখনও চলছে।''

প্রসঙ্গত, শনিবারই (৫ সেপ্টেম্বর) আদালত মাদককাণ্ডে আটককৃত সৌভিক ও মিরান্ডাকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, ৪ দিনের এনসিপি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মামলায় রিয়া চক্রবর্তীকেও এনসিবি ডেকে পাঠাতে পারে।

সূত্র: জিনিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা