চুমু খেয়ে আমার ঠোঁট ফুলে গিয়েছে!
বিনোদন

চুমু খেয়ে আমার ঠোঁট ফুলেছে!

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমি ১৭ বছর ধরে পর্দায় চুমুর পর চুমু খেয়ে তার ঠোঁট ফুলে গেছে। এবার সেই ইমেজ থেকে বেরোতে চান তিনি। ছবি চিট ইন্ডিয়া মুক্তির সময়ে সংবাদমাধ্যমের সামনে এমনই বলেছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।

তবে এই ট্যাগ যে তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তা মেনে নিয়েছেন ইমরান। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়।

একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন, তাও মেনে নিয়েছে ইমরান। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি। আর তাই একটা সময়ের পর থেকে অন্যান্য ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। একসময় মার্ডার, আশিক বানায় আপনে বা আকসর এর মতো ছবিতে চুম্বন দৃশ্যতে ঝড় তুলেছিলেন তিনি।

সেই সময়ে অত সাহসী দৃশ্যে অন্য কোনও অভিনেতাকে সচরাচর দেখা যেত না। তবে পরে ইমরানও তার ছবির চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। তাই তার ঝুলিতেই রয়েছে আওয়ারাপন, সাংহাই এর মতো ছবি। নেটফ্লিক্সের 'বার্ড অফ ব্লাড' সিরিজেও তিনি প্রশংসিত হয়েছেন।

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা