হাতির মলের তৈরি চা খেলেন অক্ষয়!
বিনোদন

হাতির মলের তৈরি চা খেলেন অক্ষয়!

বিনোদন ডেস্ক:

সারা জীবনেতো অনেক ধরনের চা খেয়েছেন, তবে কখনো কি হাতির মলের চা খেয়েছেন? কি, শরীরে নাড়া দিয়ে উঠল? উঠাটাই স্বাভাবিক। তবে বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার সত্যি সত্যিই হাতির মলের তৈরি চা খেয়েছেন।

দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন তিনি। যা বিয়ার গ্রিলস পর্যন্ত মুখে তুলতে পারেননি, তা-ই বিনা দ্বিধায় খেয়েছেন অক্ষয়। আর ইনস্টাগ্রামে সেই ভিডিও নিজেই দিয়েছেন অভিনেতা।

ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শো-এর এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারি চ্যানেলে দেখা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর রাত আটটায়। বর্তমানে ‘বেল বটম’-এর শুটিংয়ের জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। সেখান থেকেই শেয়ার করেছেন এই ভিডিও।

এর আগে বিয়ার গ্রিলসের শো-এ তার সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে দুজনে সময় কাটিয়েছিলেন। তারপরই বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে। বান্দিপুরেই জানুয়ারি মাসে বিশেষ এই এপিসোডের শুটিং করেছিলেন অক্ষয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা