আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন মেন্ডেস!
বিনোদন

আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন মেন্ডেস!

বিনোদন ডেস্ক:

মাত্র চারদিন আগে গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন। লকডাউনের পর শুটিং করতে পেরে অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। এর মধ্যেই এরকম একটি দুঃসংবাদ যেন তার সহকর্মীরা মেনে নিতে পারছেন না।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে যখন খবর পান অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন, বিষয়টি অনেকে বিশ্বাসই করতে পারেননি। তার পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি এ বিষয়ে কিছুই জানা যায়নি এখনো।

সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। আত্মহত্যা বলা হলেও তার সহকর্মীরা কেউই বিষয়টি মেনে নিতে পারছেন না। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান। ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গেছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। তাকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা