ববি দেওল
বিনোদন

অবশেষে মুখ খুললেন ববি দেওল

বিনোদন ডেস্ক:

বলিউডের একাধিক মেগা বাজেটের ছবি রয়েছে ববি দেওলের ঝুলিতে। যদিও কোনোদিন সালমান, আমির বা শাহরুখ খান হওয়ার মতো সম্ভাবনা দেখাতে পারেননি, কিন্তু বলিউডে তার পায়ের তলার মাটি যথেষ্টই শক্ত ছিল। কিন্তু ২০১০-এর পর থেকে ববি দেওলের ক্যারিয়ার থমকে গিয়েছিল অনেকটাই। বছরে একটার বেশি ছবিতে তিনি সুযোগ পেতেন না। মাঝে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তার হাতে কোনো কাজই ছিল না। যার ফলে তিনি অবসাদগ্রস্ত হয়ে মাদকে ডুবে ছিলেন দীর্ঘ চার বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, তিনি এক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন তার নিজের ওপর করুণা হতো। সহ্য করতে না পেরে তিনি মাদকদ্রব্যে আশ্রয় নেন। সে সময় নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। হয়তো তিনি হারিয়ে যেতেন নিজেই নিজেকে না ফেরালে।

ববি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, স্ত্রী কন্যা ও দুই সন্তানের কথা ভেবে নিজেকে বোঝাতে শুরু করি। নিজের চেষ্টায় স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা অব্যাহত রাখি। অবশেষে অবসাদ কাটিয়ে, নেশাকে গুড বাই জানিয়ে আবারো কাজে ফিরি। পরে জিমে গিয়ে শরীর চর্চা এবং ইন্ডাস্ট্রিতে ফের কাজের ব্যাপারে আলোচনা শুরু করি। একটা সময় হাতে ধীরে ধীরে কাজ আসতে শুর করে।

ববি দেওলকে সর্বশেষ দেখা গেছে 'ক্লাস অব ৮৩' সিনেমাতে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি ছবিটি। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এছাড়াও 'আশ্রম' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন ববি দেওল।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা