বসুন্ধরায় বন্ধ হচ্ছে স্টার সিনেপ্লেক্স!
বিনোদন

বসুন্ধরায় বন্ধ হচ্ছে স্টার সিনেপ্লেক্স!

বিনোদন ডেস্ক:

দর্শক সংকট বা মহামারী নয়, অবশেষে জানা গেল স্টার সিনেপ্লেক্স বন্ধ হওয়ার আসল কারণ। ২০২০ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্লোর ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স আউটলেটকে। চলতি বছরের অক্টোবরে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। ২০০৪ সাল থেকে বিভিন্ন মেয়াদে চুক্তি হলেও এবার সেটি আর নবায়ন হচ্ছে না বলে প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

২০০৪ সালে বসুন্ধরা সিটি আউটলেট দিয়েই বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। সময়ের সাথে সাথে ঢাকার বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের আরও ৯টি হল স্থাপিত হলেও সিনেমাপ্রেমীদের কাছে বসুন্ধরা সিটির মাল্টিপ্লেক্সটি সবচেয়ে জনপ্রিয় ছিল।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, মালিকপক্ষ যখন আমাদের স্থান ছাড়ার নোটিশ দেয়, আমাদের সেটা তো মানতেই হবে। কারণ দিন শেষে আমরা এখানে ভাড়াটিয়া। তবে তারা নিশ্চিত করে বলেন, আমরা বসুন্ধরা থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটা নিশ্চয়ই ধরে রাখবো অন্য হলগুলোর মাধ্যমে।

স্টার সিনেপ্লেক্সের অন্য মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে ঝিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ার-এ। আরেকটি মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে মিরপুর সনি সিনেমা হলকে ঘিরে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত ছয়মাস এমনিতেই বন্ধ ছিল স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট।

সান নিউজSun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা