চিত্রনায়ক ফারুক ফের হাসপাতালে
বিনোদন

চিত্রনায়ক ফারুক ফের হাসপাতালে

বিনোদন ডেস্ক:

সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর আগে গত ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান সাংবাদিকদের জানান, অসুস্থতা অনুভব করলে সোমবার (৩১ আগস্ট) হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুদফায় তার করোনা পরীক্ষা করালে তার করোনা পরীক্ষায় নেগিটিভ আসে। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি বাসায় ফেরেন।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক ফারুকের অভিষেক হয় বড় পর্দায়। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও আজীবন সম্মাননায় ভূষিত হন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা