ছবি : সংগৃহিত
বিনোদন

ঝগড়া করি, কিন্তু থেকে যাই

বিনোদন ডেস্ক : শোবিজ পাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন সম্পর্কে আছেন নির্মাতা রায়হান রাফি ও ঢালিউড চিত্রনায়িকা তমা মির্জা। যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলেননি এই তারকা জুটি। তবে বিষয়টি অস্বীকারও করেননি তারা।

নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নিয়মিতই দেখা মেলে রাফি-তমা জুটিকে। বিশেষ দিনগুলো একসঙ্গে উদযাপন করতে দেখা যায় এই দুই তারকাকে। তাদের সম্পর্কের রসায়ন দেখে অনেকেরই ধারণা, গোপনে বিয়েও করেছে এই জুটি।

আরও পড়ুন : অযথা অশ্লীল দৃশ্যে অভিনয়ের মানে নেই

যদিও এসব গুঞ্জনে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা ও অভিনেত্রী। তবে সম্প্রতি তমা মির্জার এক ফেসবুক স্টোরিতে নির্মাতার সঙ্গে তার ছবি ও ক্যাপশনে সম্পর্কের গুঞ্জন যেন আরও জোরালো করল।

রায়হান রাফির সঙ্গে একটি ছবি প্রকাশ করে কতগুলো ভালোবাসার ইমোজি ব্যবহার করে নায়িকা লিখেছেন, ‘আমরা ঝগড়া করি, কিন্তু সমাধান করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা থেকে যাই।’

নায়িকার এই স্টোরিতে নির্মাতার সঙ্গে সম্পর্কের খবরের সত্যতাই যেন আবারও নিশ্চিত করল। যদিও এর আগে দু’জনে জানিয়েছিলেন, সম্পর্ক বা বিয়ের খবর ঈদের পর জানাবেন তারা। ভক্তরাও তখন থেকেই অপেক্ষা করছেন, আনুষ্ঠানিকভাবে কবে নিজেদের সম্পর্কের বিষয়ে জানাতে চলেছেন এই জুটি।

আরও পড়ুন : ফারিণের ‘অসময়’ শুরু

২০১০ সালে এম‌ বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার।
এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই নায়িকা। এরমধ্যে শাহ‌নেওয়‌াজ কাকলী প‌রিচা‌লিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার পান তমা।

অন্যদিকে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয় রায়হান রাফির। পরে তার নির্মিত ‘দহন’ ছবি মুক্তি পায়। এছাড়াও তিনি নির্মাণ করেছেন ‘পরাণ’ ‘দামাল’সহ বেশ কয়েকটি সিনেমা। রাফির পরিচালনায় সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সুরঙ্গ’। এই সিনেমাতে কাজ করেছেন তমা মির্জা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা