ছবি: সংগৃহীত
বিনোদন

ফারিণের ‘অসময়’ শুরু

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অস্ট্রেলিয়ায় শুটিং শেষে গতকাল দেশে ফিরেছেন। এসেই একটি ওয়েব ফিল্মে যোগ দিয়েছেন। সেখানে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন: শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

জানা গেছে, কাজল আরেফিন অমির এ ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। প্রথমবারের মতো সিনেমা বানাতে যাচ্ছেন এই নির্মাতা। অমি বলেন, ২০১৯ সালে ফারিণ আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে ৪ টি দৃশ্যে অভিনয় করেন। এরপর ‘ব্যাচেলর ট্রিপ’, ‘আপন’সহ আরও কিছু কাজ হয়েছে আমাদের।

তিনি আরও বলেন, এখন ২০২৩। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল-স্বস্তিকা

ফারিণ সম্পর্কে নির্মাতা বলেন, আমি তার বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছেন ফারিণ। তার জন্য অনেক শুভকামনা রইলো। আমার বিশ্বাস, ‘অসময়’-এ দেখতে পাবেন, ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়ে উঠেছেন।

‘অসময়’ নিয়ে ফারিণ বলেন, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার সাথে ওয়েব ফিল্মটি নিয়ে কথা হয়েছে। বাকিটা এখনই জানাতে চাইছি না।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

উল্লেখ্য, চলতি বছরের ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে বিয়ে করেন ফারিণ। এরপর হানিমুনে যান মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরেই আবার শুটিংয়ের কাজে চলে যান অস্ট্রেলিয়ায়।

সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিং সেরে দেশে ফিরেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা