ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা!

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পুরোদস্তুর নায়িকা ঢালিউড অভিনেত্রী পূজা চেরি।

আরও পড়ুন: কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক

চিত্রনায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ পেয়েছেন জাজের সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে। তারপর একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেন এই নায়িকা।

রোববার (২০ আগস্ট) অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তার নতুন সিনেমার ঘোষণা আসতে পারে।

এবার জনপ্রিয় চিত্রনির্মাতা রায়হান রাফীর সাথে ৩য় বারের মতো জুটি বাঁধতে চলেচ্ছেন তরুণ এই নায়িকা।

আরও পড়ুন: দোয়া চাইলেন তমা মির্জা

রাফী সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রযোজক, নির্মাতা জুটি ‘পরাণ’-এর পর নতুন সিনেমা ‘কালা’ নিয়ে আসছে। পূজা একই দিন চুক্তি সেরেছেন এ প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে।

বলা হয়েছে, রাফীর সিনেমা ‘কালা’র নায়িকা চরিত্রেই অভিনয় করবেন পূজা।

আরও পড়ুন: বিয়ের পর ভক্ত বেড়েছে

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ অভিনেত্রীর নতুন সিনেমার ঘোষণা আসবে। তবে ছবির পরিচালক, নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

নায়িকার বিপরীতে নায়ক কে, সেটিও রাখা হচ্ছে চমক হিসেবে।

প্রসঙ্গত, রায়হান রাফীর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় দেখা গিয়েছিল পূজা চেরিকে। বর্তমানে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা