গোয়া থেকে শুরু করতে চান দীপিকা
বিনোদন

গোয়া থেকে শুরু করতে চান দীপিকা

বিনোদন ডেস্ক:

বাবার বাড়ি বেঙ্গালুরু থেকে দীপিকা পাড়ুকোন মুম্বাই ফিরেছেন। করোনাকালে তাই শ্বশুরবাড়িও ঘোরা হয়েছে রণবীর সিংহের। এবার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দীপিকা। আগামী মাসে পরিচালক শকুন বাত্রার নতুন ছবি দিয়েই ফিরবেন তিনি।

এটির কাজ হবে ভারতের গোয়াতে। ছবিতে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে।

জানা যায়, শকুন বাত্রা এই মুহূর্তে বিদেশ যাওয়ার ঝুঁকি নিতে চাননি। তাই ২৫ দিনের শিডিউল নিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় উড়ে যাবেন দীপিকা, সিদ্ধান্ত, অনন্যারা।

নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটির ক্যামেরা গত মার্চ মাসেই চালু হওয়ার কথা ছিল, যা করোনার পরিস্থিতিতে বাতিল হয়ে যায়। ছবির একটি বড় অংশের দৃশ্যধারণ করার পরিকল্পনা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু একই কারণে সেটিও বন্ধ করেন নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পরিচালকের শেষ ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতোই এটিও রোম্যান্টিক কমেডি। যেখানে পরিবারের গল্প থাকছে।

ইতিমধ্যে শুটিং নিয়ে নানা ছক কষেছেন নির্মাতা। চাইছেন, গোয়াতেও সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে শুট করতে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়লে বিদেশ যাত্রা বন্ধ করেন দীপিকা। এমনকি প্যারিস ফ্যাশন উইকের আমন্ত্রণও অগ্রাহ্য করেছিলেন এই তারকা। পাশাপাশি মার্চে সব কাজ বাতিল করে দেন তিনি। অবশেষে দীর্ঘ ৬ মাস পর শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‌‘পদ্মাবতী’খ্যাত এই তারকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা