৬ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে শাকিবকে!
বিনোদন

৬ লাখ টাকা জরিমানা গুনতে হলো শাকিবকে!

নিজস্ব প্রতিবেদক:

অনুমতি ছাড়া 'পাসওয়ার্ড' ছবিতে অন্যের গান ব্যবহার করে বিপাকে পড়েছিলেন শাকিব খান। এ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।

সম্প্রতি ৬ লাখ টাকা পরিশোধ করে সে ঝামেলা মিটিয়েছেন শাকিব। মালেক আফসারি পরিচালিত 'পাসওয়ার্ড' ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেন শাকিব নিজেই।

ছবিটির 'পাগল মন' শিরোনামের গানে ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ ব্যবহার করায় গত ২৮ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় অভিযোগ করা হয়েছিলো। অনুমতি ছাড়া গানের অংশ ব্যবহার করায় একটি মোবাইল অপারেটর ব্র্যান্ডের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠান প্রযোজক শাকিব খানের কাছে।

শোনা যাচ্ছে, গানটি ব্যবহারের জন্য ‘পাসওয়ার্ড’ ছবির প্রযোজক শাকিব খান ‘পাগল মন’ গানের মূল শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন, সম্প্রতি একটি সফল বৈঠক হয়েছে, যেখানে এ গান নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে।

জানা গেছে, ৩১ জুলাই দুই পক্ষই আলোচনায় বসে। তবে সেখানে শাকিব নিজে উপস্থিত না হয়ে তিনজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। তারাই এ গানের শিল্পী, গীতিকার, সুরকার ও তাদের আইনজীবীর সঙ্গে ৬ লাখ টাকার মাধ্যমে সমঝোতায় পৌঁছান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা