মহেশ ও জিয়ার ঘনিষ্ঠ ভিডিও ফাঁস!
বিনোদন

মহেশ ও জিয়ার ঘনিষ্ঠ ভিডিও ফাঁস!

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু উস্কে দিয়েছে একাধিক মৃত্যু রহস্য। যার মধ্যে অন্যতম অভিনেত্রী জিয়া খান। এই নায়িকার মৃত্যুও মেনে নিতে পারেনি তার পরিবার।

সুশান্তের মৃত্যুর পর প্রকাশ্যে আসে তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী ও পরিচালক-প্রযোজক মহেশ ভাটের অন্তরঙ্গ কিছু ছবি

এদিকে সম্প্রতি আবার ফাঁস হয়েছে মহেশের সঙ্গে রিয়ার হোয়াটস্অ্যাপ চ্যাটও। তাই সুশান্তের মৃত্যুর জন্য ভক্তদের অনেকেই মহেশ ও রিয়া চক্রবর্তীকেই দায়ী করছেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের একটি অন্তরঙ্গ মুহূর্তের পুরনো ভিডিও। ফুটেজে দেখা যায়, কোনও সিনেমার সেটে দৃষ্টিকটূভাবে জিয়ার হাত ধরে বসে রয়েছেন পরিচালক! মহেশ তার গায়ে হাত দেয়ায় জিয়া যেন অস্বস্তিতে।

এই পুরনো ভিডিও মুহূর্তে ভাইরাল। কথা অস্পষ্ট হওয়ায় পুরো বিষয়টি বোঝা না গেলেও ছবিতে জিয়ার অস্বস্তি ধরা পড়ে। নেটিজেনরাও খুব খারাপ ভাবে মহেশকে আক্রমণ করেন। কেউ লিখেছেন, ‘বাচ্চা মেয়েদের প্রতি আপনার এত আসক্তি।’ কেউ লিখেছেন, ‘এই লোকটাকে পাগলা গারদে পাঠানো উচিত।’

২০১৩ সালের ৩ জুন অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর পর তার মা রাবেয়া আমিন বারবারই বলিউড মাফিয়া, এর অন্দরমহল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন। যার কারণে তিনি নাকি মহেশ ভাটের পক্ষ থেকে হুমকিও পেয়েছিলেন। কিন্তু আজও আড়ালে জিয়ার মৃত্যু রহস্য।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা