টুইটারে স্বনামে হাজির কঙ্গনা
বিনোদন

টুইটারে স্বনামে হাজির কঙ্গনা

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা রনৌত শুধু যে সক্রিয় থাকেন তা নয়, এ যেন একটা ঝড়ের নাম। আলোচনা-সমালোচনা আর তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি আছেনই।

টুইটারে এতদিন ‘টিম কঙ্গনা রনৌত’ নামে ছিলেন কঙ্গনা। তবে এবার আর কোন রাখঢাক নয়, টুইটারে নিজের নামে ভেরিফাইড অ্যাকাউন্টে হাজির হলেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) থেকে কঙ্গনা তা নিজের নামে করে নেন। সেই সঙ্গে পেয়ে যান অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্লু টিক মার্কও।

সম্প্রতি কঙ্গনা টুইটারে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। কিছু দিন আগে তার দিদি রঙ্গোলি চান্ডেলের অ্যাকাউন্টে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে টুইটার থেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তারপর থেকেই 'টিম কঙ্গনা রনৌত' অ্যাকাউন্টটি বেশি সক্রিয় হয়ে ওঠে এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যাবতীয় মৌখিক লড়াই কঙ্গনা ওই প্রোফাইল থেকেই করতেন।

তবে নতুন অবতারে এই ফিরে আসাকে অভিনেত্রী ‘টুইটার অভিষেক’ বলছেন। একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেন, আমি যা বিশ্বাস করি, যা ভাবি তা সিনেমার মাধ্যমে বলবো ভাবতাম। অনেক ব্র্যান্ড আমাকে লোভনীয় প্রস্তাব দিয়েছিল অ্যাকাউন্ট খোলার কিন্তু তাতে গুরুত্ব দিইনি। তবে এই মাধ্যমের শক্তিটা ক্রমশ উপলব্ধি করলাম। তার উপরে গত কয়েক মাসে এত ঘটনা ঘটেছে যে, মনে হলো নিজের নামে টুইটারে উপস্থিত থাকাটা জরুরি। এখান থেকে আমি এবার আওয়াজ তুলতে পারব, প্রতিবাদ করতে পারব।

এতদিনে যারা টিম কঙ্গনা রনৌত ফলো করতেন, এবার সরাসরি কঙ্গনা সেখানে হাজির হওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা। তাদের হ্যাশট্যাগে লেখা ‘বলিউড কুইন অন টুইটার’ এদিন টুইটারে ট্রেন্ডিং ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা