সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে
বিনোদন

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে

বিনোদন ডেস্ক:

দেশের অন্যতম খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, সেজন্য ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। তাই বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। এ রিপোর্ট জানা যাবে শুক্রবার (২১ আগস্ট)।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা