সালমান খানকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৫
বিনোদন

সালমান খানকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৫

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখা হতো।

তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই চক্র। সংবাদটি প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশের অপরাধ বিভাগ। সঙ্গে ধরা পড়ে আরও চার ব্যক্তি। রাহুলের কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভরা পিস্তল। ভিওয়ানির বাসিন্দা রাহুল।

ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীণকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেফতারের পর জেরার সময় প্রকাশ্যে আসে সালমানকে খুনের পরিকল্পনা।

গ্যাংস্টার লরেন্স বিশন গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজর রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিল। আপাতত লরেন্স রয়েছে যোধপুরের জেলে। তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করেন তিনি।

লরেন্সের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতার খবর শোনা যায়। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজর রয়েছে তার ওপর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা