অন্তর্জালে হচ্ছে সেলিম আল দীন জয়ন্তী
বিনোদন

অন্তর্জালে হচ্ছে সেলিম আল দীন জয়ন্তী

বিনোদন ডেস্ক:

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে। থাকছে দুটি উল্লেখযোগ্য আয়োজন। দুটোই হচ্ছে অন্তর্জালে।

১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত একটি উৎসব করছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। ফেসবুক পেজে থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই আয়োজন। তিনদিনে ৯টি ঐতিহ্যবাহী নাট্যের আংশিক পরিবেশনা থাকছে এতে।

প্রতিদিন রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এগুলো দেখানো হবে। ২০ আগস্ট থাকছে ওয়েবিনার (ওয়েব সেমিনার) ‘ঐতিহ্যবাহী পুতুল নাট্য ও সেলিম আল দীন’। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক রশীদ হারুন।

অন্যদিকে নাট্যসংগঠন স্বপ্নদল আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার (১৯ আগস্ট) অনলাইনে আয়োজন করছে দু’দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২০’। উৎসবের স্লোগান ‘ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন, বাঙলা নাট্যের শিল্পশক্তি আনবে নতুন দিন’।

উৎসবের প্রথমদিন আজ রাত ৮টায় ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন সম্পর্কিত আলোচনা, ভিডিও প্রদর্শনসহ ‘হরগজ: এক ভাঙা ভুবনের ধূসর পাণ্ডুলিপির মঞ্চরূপ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। স্বপ্নদলের সদস্য আলী হাসান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন অধ্যাপক আফসার আহমদ, ভারতের নাট্যগবেষক-সমালোচক নাট্যজন অংশুমান ভৌমিক এবং স্বপ্নদলের সদস্যরা। সঞ্চালনা করবেন দলপ্রধান জাহিদ রিপন।

দ্বিতীয় দিন রাত আটটায় স্বপ্নদল প্রযোজনা ও জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর অনলাইন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। উৎসবে দুদিনের পুরো অনুষ্ঠানমালা জাহিদ রিপনের ফেসবুকে আইডি থেকে সম্প্রচারিত হবে।

নাট্যকার সেলিম আল দীন জন্মেছিলেন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখীল গ্রামে। ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে সেলিম আল দীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার ওপর গবেষণা করেছেন আমৃত্যু। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা