দিলীপ কুমারের ভাইয়ের করোনায় মৃত্যু 
বিনোদন

দিলীপ কুমারের ভাইয়ের করোনায় মৃত্যু 

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের ভাই আসলাম খান করোনাভাইরাসে মারা গিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান।

করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই দুই ভাইকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল বলে জানানো হয়েছিল। তবে কোভিড যুদ্ধে হার মানলেন প্রবীণ অভিনেতার ছোট ভাই। শুক্রবার সকালে জীবনাবসান হয় আসলাম খানের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার ডায়াবিটিজ, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।

দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিত্‍‌সার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, ‘বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দু’জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

এহসান ও আসলাম খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে সায়রা বানু জানিয়েছিলেন, ‘জলিল পারকার ও কার্ডিয়োলজিস্ট নিতিন গোখেল তাদের চিকিত্‍‌সা করছেন। আল্লাহর কৃপায় তারা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।’

দিলীপ কুমারের দুই ভাই শ্বাসকষ্ট নিয়ে শনিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লীলাবতী হাসপাতালে তখন থেকেই তারা ভেন্টিলেটরে ছিলেন। এহসান খানের বয়স ৯০ ও আসলাম খানের বয়স ছিল ৮৮।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা