এসআই টুটুল করোনাক্রান্ত 
বিনোদন

এসআই টুটুল করোনাক্রান্ত 

বিনোদন ডেস্ক:

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজেটিভ-এর ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এই শিল্পী। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’

নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে টুটুল লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন। ’

আইয়ুব বাচ্চুর সহকর্মী হিসেবে এলআরবি ব্যান্ডের কাজ শুরু করেন টুটুল। টুটুলের কণ্ঠে এলআরবির 'শেষ চিঠি' গানটি ব্যান্ডসঙ্গীত শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়তা পায়। শূন্য দশকের শুরুর দিকে এল আরবি ছেড়ে দিয়ে এফটুএফ ব্যান্ড গড়েন টুটুল। এই ব্যান্ডের 'ধ্রুবতারা' অ্যালবামের 'রাতেরও আঁকাশে... ধ্রুবতারা...' গানটি তুমুল হিট হয়। কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে যাচ্ছেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা