খুনের হুমকি পাচ্ছেন পূজা ভাট!
বিনোদন

খুনের হুমকি পাচ্ছেন পূজা ভাট!

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট। যে কোনো বিষয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের মতামত স্পষ্ট করে বলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতে হলো পূজাকে। একটি পোষ্ট করেই তিনি জানান যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল তিনি প্রাইভেট করছেন।

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? পূজা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে তার কাছে আসছে খুনের হুমকি। তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরে বলিউডের তথাকথিত স্টার কিডরা নেটিজেনদের নিশানায় পড়েন। নেপোটিজম নিয়ে বিতর্ক ওঠায় নেটিজেনরা রীতিমতো তাদের বয়কট করতে থাকেন।

তবে এখানেই শেষ নয়। পূজার বাবা অর্থাৎ মহেশ ভাটের নাম জড়িয়েছে সুশান্তের তদন্তে। ঘটনার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী সঙ্গে যোগাযোগ ছিল মহেশের। আর তাই নেটিজেনদের রোষানলে পড়তে হচ্ছে ভাট পরিবারকে।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে হাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। সেই চ্যাট দেখেই বোঝা যায় যে রিয়াকে সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পরামর্শ দিয়েছেন মহেশ ভাট।

হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে যে সুশান্তের বাড়ি থেকে ৮ জুন বেরিয়ে গিয়ে প্রথমেই মহেশ ভাটের সঙ্গে যোগাযোগ করেন রিয়া। জানান তিনি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়েছেন এবং অনেকটা শান্তিতে আছেন। মহেশ ভাটও তাকে পাল্টা পরামর্শ দেন যে, রিয়া যেন আর পিছন ফিরে না তাকান। এই হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসতেই রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নেট দুনিয়ায় নিন্দা হচ্ছে রিয়া ও মহেশ ভাট দু'জনেরই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা