অনলাইন ব্যবসায় ব্যস্ত প্রসূন আজাদ
বিনোদন

অনলাইন ব্যবসায় ব্যস্ত প্রসূন আজাদ

বিনোদন প্রতিবেদক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। তিনি মুখ দেখিয়েছেন পড় পর্দায়ও। কিন্তু করোনার কারণে অন্যদের মতো এই অভিনেত্রীও অনেকদিন ধরে কাজের বাইরে। তবে একটু দেরিতে হলেও করোনাকালের এই অলস সময়টাকে কাজে লাগাচ্ছেন প্রসূন। সম্প্রতি অনলাইনে একটি কাপড়ের ব্যবসা শুরু করেছেন তিনি। বর্তমানে এ নিয়ে ভালোই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

প্রসূনের ব্যবসায় প্রতিষ্ঠানটির নাম প্রসূন আজাদ.শপ। এখানে ছেলে-মেয়েদের টি-শার্ট, টপস, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে প্রায় সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। এটি পরিচালনা করছেন প্রসূন নিজেই। ব্যবসায় প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার এ সময়ে ঘরেই থাকতে হচ্ছে। তাছাড়া অনলাইন ব্যবসায় পুঁজি কম লাগে। তাই নেমে পড়লাম। সবাই দোয়া করবেন।’

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন প্রসূন আজাদ। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে কাজ করার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবেও তিনি কাজ করেন। পরবর্তীতে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করেন বড় পর্দায়ও।

২০১৪ সালে শফিকুল ইসলাম খানের পরিচালনায় ‘অচেনা হৃদয়’ ছবিটি দিয়ে প্রসূনের ফিল্মি ক্যারিয়ার শুরু। এরপর ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ নামে আরও দুটি ছবিতে অভিনয় করে প্রশংসিত হন প্রসূন। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে হঠাৎই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মাঝে কিছু সময় আবার মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্নই রাখেন।

গত বছর তিনটি চলচ্চিত্রে কাজ করলেও নাটকে সেভাবে দেখা যায়নি প্রসূনকে। কারণ হিসেবে তিনি জানান, ‘ভালো গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় করিনি।’

এরিমধ্যে তিনি চারটি ছবির কাজ শেষ করেছেন। সেগুলো এখন মুক্তির অপেক্ষায়। ছবিগুলো হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, জায়েদ রেজওয়ানের ‘মৃত্যুপুরী’ এবং নিশীথ সূর্যের ‘পায়রার চিঠি’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা