বিয়ে করলেন সাব্বির
বিনোদন

বিয়ে করলেন সাব্বির

বিনোদন প্রতিবেদক:

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা সাব্বির আহমেদ। চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয় করতে গিয়ে তাকে অনেক বারই বিয়ের মালা গলায় পরতে হয়েছে। তবে এবার সত্যি সত্যি মালা বদল করে ফেলেছেন সাব্বির। গেল সোমবার (২৪ আগস্ট) বিয়ে করেছেন এই অভিনেতা।

সাব্বিরের স্ত্রীর নাম নাসরুমা নাসির বিথী। বিথী মাগুরা সরকারি কলেজে অনার্সে পড়ছেন। তার বাবা কাতার প্রবাসী। তাদের চেনা-জানা অনেকদিনের। নবদম্পতি বর্তমানে মাগুরাতে তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। সোমবার সেখানেই দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

খুশির এই খবরটি অভিনেতা সাব্বিরই নিশ্চিত করেছেন। দোয়াও চেয়েছেন। তার কথায়, ‘দুই পরিবারের উপস্থিতিতে সোমবার দীর্ঘ দিনের পরিচিত বন্ধুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। করোনার সংক্রমণ কমলে সবাইকে নিয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করব। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।'

তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে অভিনেতা সাব্বির ছোট। তার বাবা মুক্তিযোদ্ধা ফারুকুল ইসলাম মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি এবং মাগুরা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। লেখাপড়ার পাট চুকিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন সাব্বির। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা