ছবি-সংগৃহীত
বিনোদন

ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সিমেনা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ।

আরও পড়ুন : ভুটানে একা কী করছেন দীপিকা?

শনিবার (১৫ এপ্রিল) রাতে ইউটিউব চ্যানেল টাইগার মিডিয়ায় সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

অন্তর্জালে আসা ট্রেলারটি দেখে ইতিবাচক সাড়া দিচ্ছে দর্শক, সমালোচকরা। কারও কারও মতে, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে ‘লোকাল’র ট্রেলারই অধিক মশলাদার। পৌনে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলার থেকে আঁচ করা হয়, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে।

গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী।

আরও পড়ুন : মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

ছবিটি নিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’

তিনি আরো বলেন, ‘আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।’

আরও পড়ুন : মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি

আদর-বুবলীর সঙ্গে ‘লোকাল’ সিনেমাটিতে আরো আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা