ছবি-সংগৃহীত
বিনোদন

ভুটানে একা কী করছেন দীপিকা?

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘‘পাঠান’’ হাজার কোটির ওপর ব্যবসা করেছে। বর্তমানে জগৎ-সংসার ছেড়ে একা একা ভুটানের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন এই বলিউড তারকা। যেন প্রকৃতির সৌন্দর্যেই নিজেকে হারিয়েছেন তিনি।

আরও পড়ুন : মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

সূত্রের খবর, ভুটানে দীপিকা গিয়েছেন সোলো ট্রিপে। ভুটানকে বলা হয় ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’। হ্যাশট্যাগে সে কথা লিখে একের পর এক ছবি আপলোড করেছেন দীপিকা। কখনো তাকে নির্জন বনে বসে থাকতে দেখা যাচ্ছে, কখনো আবার মেঠো পথ ধরে হাঁটছেন অভিনেত্রী।

ভুটানে বেশ ভালোই সময় পার করছেন দীপিকা। পাহাড়ি খাবারও চেখে দেখেছেন অভিনেত্রী। সেই ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। কিন্তু এ ছবিতে রণবীর সিংয়ের তেমন কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য নেই।

আরও পড়ুন : মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি

এদিকে আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। তাহলে কি বলিউডের বাজিরাও ও মস্তানির সম্পর্কে তিক্ততা এসেছে? আর তার কারণেই কি দীপিকার এই একাকিত্বের সফর? উঠছে এমন প্রশ্ন। যদিও সম্প্রতি নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে রণবীরের হাত ধরেই গিয়েছিলেন অভিনেত্রী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা