ছবি : সংগৃহিত
বিনোদন

মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের রুচির অবক্ষয়ের ইস্যুতে ব্যাপক সমালোচনায় এসেছিলেন আশরাফুল আলম। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম নামে ভাইরাল।

আরও পড়ুন : ফের আইটেম গানে উর্বশী

রুচির অবক্ষয়ের ইস্যুতে প্রতিবাদ জানাতে লাইভে এসেছিলেন হিরো আলম। লাইভে আসার পর পুরো ঘটনা দেশজুড়ে ভাইরাল হয়।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি স্ট্যাটাস দেন হিরো আলম।

আরও পড়ুন : ২৪ বছরে পদার্পণ

হিরো আলম স্ট্যাটাসে লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।

স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম একটি ছবিও জুড়ে দেন। ছবিতে দেখা যাচ্ছে হিরো আলম অফিশিয়াল পোশাক পরে আছেন।

আরও পড়ুন : বুবলী'র ‘কথা আছে’

এদিকে হিরো আলম রমজান মাসে ইসলামি গান মুক্তি দিয়েছেন। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন।

গত ২৬ মার্চ দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামি গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করেছেন আব্দুল কাদির হাওলাদার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা