ছবি: সংগৃহীত
বিনোদন
মিস ইন্ডিয়া ২০২৩

জয়ের মুকুট জিতলেন নন্দিনী 

বিনোদন ডেস্ক : ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ -এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। তাকে মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।

আরও পড়ুন : মান্নার জন্মদিন

শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানে তিনি মাথায় পরলেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট।

এ প্রতিযোগিতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে নন্দিনী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন : আল্লু অর্জুন কন্যার সিনেমায় অভিষেক

১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী।

মিস ইন্ডিয়া সংস্থা জানিয়েছে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।

আরও পড়ুন : ঈদে আসছে ফারিয়ার নতুন গান

আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি অনুসরণ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।

অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন : ঈদে বিশেষ বার্তা অপু বিশ্বাসের

ক্যাপশনে লেখা হয়েছে, বিশ্ব তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।

আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য গর্বিত। আপনি সারা জীবন এ রকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।

আরও পড়ুন : বাংলার লৌকিকতা ও আজকের বৈশাখ

উল্লেখ্য, নন্দিনী গুপ্তা সৌন্দর্য প্রতিযোগিতার ৫৯ তম সংস্করণ জিতে নিয়েছেন। এই ইভেন্টে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে পারফর্ম করেন। এছাড়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনীশ পল এবং ভূমি পেডনেকর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা