ছবি-সংগৃহীত
বিনোদন

মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকর। ২০১৪ সালে মারাঠি ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাঝা হানিমুনে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। কয়েকটি ইউটিউব সিরিজে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। ওটিটিতেও অভিনয় করেছেন।

আরও পড়ুন : মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি

ইরফান খান, সালমানের সঙ্গে ‘কারওয়া’ ছবিতে দেখা গেছে তাকে। তাঁর " কাপ গানের " মারাঠি সংস্করণ পেয়েছিল দারুন জনপ্রিয়তা। এবার বাংলা গান গেয়ে আবারও মন জয় করলেন মারাঠি কন্যা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা।

যেখানে দেখা গেছে, তিনি টলিউডের ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি গাইছেন। মারাঠি কন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গেছে। সেলফি ক্যামেরায় নিজেই ভিডিওবন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতোমধ্যেই গানটি শেয়ার করতে শুরু করেছেন নেট দুনিয়ায়।

আরও পড়ুন : জয়ের মুকুট জিতলেন নন্দিনী

তবে এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা। ‘অন্তহীন’ ছবির ‘ফেরারি মন’ গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে। লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান ‘না যেও না-রজনী এখনও বাকি’ গানটিও গেয়েছেন।

এবার ‘প্রেমে পড়া বারণ’ শুনে তার প্রেমে পড়ে যাচ্ছেন দর্শকেরা। পোস্টের মন্তব্যে তেমনটাই বোঝা যাচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা