বঙ্গবন্ধুর হাত থেকে পাওয়া কম্বল নিয়ে ‘কমরদ্দির সম্বল’
বিনোদন

বঙ্গবন্ধুর হাত থেকে পাওয়া কম্বল নিয়ে ‘কমরদ্দির সম্বল’

বিনোদন ডেস্ক:

মুজিব শতবর্ষে দেশের আনাচে-কানাচে এমন অনেক অতি সাধারণ মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে, যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা-ভালোবাসার অসাধারণ সব নজির তুলে ধরছেন।

তেমনই একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘কমরদ্দির সম্বল’। মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তারিক আনাম খান।

নির্মাতা জানান, ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) নাটকটির শেষ দিনের শুটিং চলছে। নাটকটি সম্প্রচারিত হবে আগামী শনিবার (১৫ আগস্ট) বাংলা ভিশনে।

‘কমরদ্দির সম্বল’-এর গল্প একজন কমরদ্দি ও তার কম্বলকে ঘিরে। যিনি ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর হাত থেকে একটা কম্বল পেয়েছিলেন। সেই কম্বলটি তিনি এখনও সংরক্ষণে রেখেছেন পরম মমতায়।

নাটকের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র মুনাক্কা খুনকার। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হলেন, তখন যারা রঙ পাল্টিয়ে মিশে গিয়েছিলেন বিশ্বাসঘাতকের দলে, তাদেরই একজন মুনাক্কা খুনকার। বঙ্গবন্ধুর ভক্ত বলে কমরদ্দিকে নিয়ে যিনি সবচেয়ে বেশি হাসাহাসি করতেন। এক সময় যখন পট পরিবর্তন হয়, তখন মুনাক্কা খুনকার আবারও রঙ পাল্টিয়ে বিরাট ‘মুজিব ভক্ত’ হয়ে ওঠেন। যেভাবেই হোক, কমরদ্দির কম্বলটা নিজের দখলে আনতে চান মুনাক্কা। অনেক টাকা দিয়ে কিনে নিতে চান। কিন্তু কমরদ্দি কোনো লোভেই কম্বলটা হাতছাড়া করে না। এভাবে এগিয়ে যায় একজন বঙ্গবন্ধুপ্রেমী কমরদ্দি ও তার একমাত্র সম্বল কম্বলের গল্প।

কাজটি প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘তারিক ভাই আমার নাটকে অভিনয় করবেন জানলে আমার ভেতরে একটা চ্যালেঞ্জ কাজ করে। কারণ, আমাদের টিভির সবচেয়ে শক্তিমান অভিনেতা হিসেবে আমি তাকেই মানি। গল্পের সিনপসিস পড়ে তারিক ভাই সম্মতি জানানোর পরে নাটকের দৃশ্যাবলি ও সংলাপ রচনার সময় বেশ হাত কাঁপা কাঁপা অনুভব হলো। কারণ, একদিকে বঙ্গবন্ধু, অন্যদিকে তারিক আনাম খান। অবশেষে নাটকটির শুটিং শেষের পথে জেনে আরাম লাগছে।’

‘কমরদ্দির সম্বল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আইরিন তানি, শেখ মাহবুবুর রহমান প্রমুখ।

নাটকটি সম্পর্কে এর নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধুর হাত থেকে পাওয়া একটি কম্বল বছরের পর বছর আগলে রেখে এবং সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিরল ভালোবাসার উদাহরণ সৃষ্টি করেছেন একজন কমরদ্দি। বঙ্গবন্ধুর প্রতি তার এই ভালোবাসা আমাদের আবেগকে নাড়া দিয়েছে। তারই বহির্প্রকাশ হিসেবে এই নির্মাণ। আমি চেষ্টা করেছি, কমরদ্দির আবেগ আর মুনাক্কা খুনকারের রাজনীতিটাকে ধরার। জানি না কতোটা পারবো, দর্শকরাই ভালো বলতে পারবেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা