আবার মা হচ্ছেন কারিনা
বিনোদন

আবার মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক:

বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনে পতৌদি পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন সাইফ আলি খান ও কারিনা কাপূর খান। দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে রণধীর কাপূর জানান যে, এ বিষয়ে সাইফ আলি খান ও কারিনা তাকে কিছুই জানাননি। ‘‘দু’টি সন্তান দরকার, একে অপরকে সঙ্গ দেওয়ার জন্য। তাই দ্বিতীয় সন্তান সব সময়েই পরিবারে স্বাগত,’’ বলেছেন তিনি।

কারিনার দ্বিতীয় বার মা হওয়া নিয়ে কিছু দিন ধরে গুজব চলছিলই। বুধবার সাইফ ও কারিনার পক্ষ থেকে একটি অফিশিয়াল বিবৃতি দেওয়ায় তা নিশ্চিত হয়। বিবৃতিতে লেখা ছিল, ‘‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় আমরা আপ্লুত।’’

সাইফের বোন সোহা আলি খানও ইনস্টাগ্রামে সাইফের একটি ছবিতে ‘দ্য কোয়াডফাদার’ লিখে পোস্ট করেছেন। কারিনাকেও শুভেচ্ছাবার্তা জানিয়ে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন সোহা। ভারতে আনলক ফেজ শুরু হতেই সাইফ ঘনঘন রাস্তায় বার হওয়ার কারণ হিসেবে জানান যে, তার পরিবারের জন্য একটু বেশি জায়গা দরকার। তাই নতুন বাড়ির কাজ চলছে। সেখানেই কয়েক মাসের মধ্যে শিফট করে যাবেন। এত দিনে সেই কারণ স্পষ্ট হল। তবে কারিনার এখনও ‘লাল সিং চড্ডা’র শুটিং বাকি রয়েছে। যদিও ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে ২০২১-এর ক্রিসমাসে। কিন্তু এর মধ্যেই কারিনাকে তার শিডিউলের শুটও সম্পূর্ণ করতে হবে।

এদিকে বুধবারই ছিল সারার জন্মদিন। পঁচিশে পা রাখলেন সারা। সাইফের সঙ্গে সারার ছোটবেলার একটি ছবি পোস্ট করেন কারিনা। সেখানে সারাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘‘হ্যাপি বার্থডে বিউটিফুল। অনেক পিৎজা খাও। বিগ হাগ।’’ গোয়ায় নিজের জন্মদিন পালনের মাঝেই সেখান থেকে অনেক ছবি পোস্ট করেছেন সারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা