বিবাহবিচ্ছেদে অ্যাঞ্জেলিনার দাবি
বিনোদন

বিবাহবিচ্ছেদে অ্যাঞ্জেলিনার দাবি

বিনোদন ডেস্ক:

অনেক তারকাই তাদের আইনি লড়াইয়ের সময়ে প্রাইভেট জজ নেওয়ার আবেদন করেন, যাতে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে। অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটও তাদের বিবাহবিচ্ছেদের মামলার সময়ে চেয়েছিলেন, বিচারসভা যেন জনসমক্ষে না বসে। সেই মতোই প্রাইভেট জজের অধীনে তাদের মামলা চলছিল। উচ্চ আদালতে এ বার সেই বিচারককে সরিয়ে দেওয়ার দাবি তুললেন অ্যাঞ্জেলিনা।

২০১৬ সালে অভিনেত্রী বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিরাট সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি সংক্রান্ত জটিলতা।

অ্যাঞ্জেলিনার অভিযোগ, ওই বিচারক সময় নষ্ট করছেন। আরও আপত্তি, ব্র্যাডের প্রতি বিচারকের পক্ষপাত রয়েছে। ব্র্যাডের আইনজীবীর সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। অনেক মামলার তাড়াতাড়ি শুনানি হলেও, তাদের ক্ষেত্রে দেরি করা হচ্ছে। ২০১৪ সালে বিয়ে করেছিলেন ব্র্যাড আর অ্যাঞ্জেলিনা। ব্র্যাঞ্জেলিনার বিয়েও ছিল রূপকথার মতো। ঠিক দু’বছরের মাথায় শেষ হয়ে যায় সেই রূপকথা। বলা হয়, দু’জনের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে, সম্পত্তির ভাগাভাগি থেকে সন্তানের দায়িত্ব কোনও কিছুতেই তারা একমত হতে পারছেন না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা