সঞ্জয় দত্তের স্টেজ-৩ ক্যানসার, যাচ্ছেন আমেরিকা
বিনোদন

সঞ্জয় দত্তের স্টেজ-৩ ক্যানসার, যাচ্ছেন আমেরিকা

বিনোদন ডেস্ক:

অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। জানা গিয়েছে ক্যানসার তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে। চিকিৎসার জন্য শীঘ্রই তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় ৬১ বছর বয়সী এই অভিনেতাকে। প্রথমে মনে করা হয় করোনার কারণে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু টেস্ট নেগেটিভ আসে। তারপরই এদিন রাত্রে ক্যানসারের কথা প্রকাশ্যে এল।

অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন টুইট করেন সঞ্জয় দত্তের ক্যানসারের খবর জানিয়েছেন। সেখানে আদিত্য লেখেন, সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে। তাঁর আরোগ্য কামনাও করেন আদিত্য।

শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বোধ করলে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর গতকাল, মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন”। কিন্তু সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ক্যানসারের কথা সামনে এল।

সঞ্জয়ের সেই টুইট-

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা