বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন আলাউদ্দিন আলী
বিনোদন

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন আলাউদ্দিন আলী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এর আগে প্রথমে খিলগাঁওয়ের তালতলা মসজিদের সামনে ও পরে এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আলাউদ্দিন আলীর দীর্ঘদিনের সহকারী ফোয়াদ নাসের বাবু জানান, আজ সোমবার (১০ আগস্ট) বাদ জোহর খিলগাঁওয়ের তালতলা মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে এফডিসিতে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গীতিকার কবির বকুল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১০ আগস্ট) বাদ জোহর ঢাকার খিলগাঁওয়ের মূর-ই বাগ জামে মসজিদে আলাউদ্দিন আলী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর আড়াইটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এফডিসি থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর সেখানে তাকে দাফন করা হবে।

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (০৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান ৬৮ বছর বয়সী এই সুরের জাদুকর।

বহু কালজয়ী গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী দীর্ঘদিন ধরে ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা